জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে তিনি প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকোরিসকে পরাজিত করে এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন।

ভোটাভুটিতে মোট ১৯০টি ভোট পড়ে। এর মধ্যে ড. খলিলুর রহমান পান ৯৯ ভোট, আর আন্দ্রেয়াস এস. কাকোরিস পান ৯১ ভোট। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলাদেশি কূটনৈতিক মহলে আনন্দের আবহ সৃষ্টি হয়।

জাতিসংঘের আঞ্চলিক রোটেশন পদ্ধতি অনুযায়ী এবার এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে সভাপতি নির্বাচিত হওয়ার কথা ছিল। সেই প্রক্রিয়ায় বাংলাদেশের প্রার্থী হিসেবে ড. খলিলুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন।

এই বিজয়ের মধ্য দিয়ে প্রায় চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বসছে বাংলাদেশের একজন প্রতিনিধি। এর আগে ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক হুমায়ুন রশীদ চৌধুরী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ড. খলিলুর রহমানের এই নির্বাচন বহুপাক্ষিক কূটনীতি, শান্তি, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের গঠনমূলক ভূমিকার প্রতি বিশ্ব সম্প্রদায়ের আস্থার প্রতিফলন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আগামী ৮ সেপ্টেম্বর শুরু হবে। এরপর ২২ সেপ্টেম্বর উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক পর্ব অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্বের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেবেন।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com