সাবেক আইজিপি বেনজীরকে শিগগিরই দেশে ফেরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএই সরকারের চাওয়া তথ্য দ্রুত পাঠিয়েছে বাংলাদেশ; প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশা সরকারের

0 comments

অর্থনীতি বার্তা ডেস্ক

দুবাইয়ে আটক সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে খুব শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২০ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদ সম্পর্কে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার যে তথ্য ও নথিপত্র চেয়েছিল, বাংলাদেশ সরকার তা পরদিনই পাঠিয়ে দিয়েছে।

তিনি বলেন, “আমরা আশা করি সংযুক্ত আরব আমিরাত সরকার যথাযথ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগিরই তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের ব্যবস্থা করবে। আমরা এ বিষয়ে নিয়মিত যোগাযোগ ও প্রচেষ্টা অব্যাহত রাখব।”

সম্প্রতি সরকারের সমন্বিত উদ্যোগে ইন্টারপোলের রেড নোটিশ জারি হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ।

সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা রয়েছে। বিভিন্ন মামলায় অভিযুক্ত হওয়ার পর তিনি বিদেশে অবস্থান করছিলেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় সহযোগিতার আওতায় তাকে দেশে ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com