সাকিব-তাসকিনের পর আমিরাতের লিগে দল পেলেন মোস্তাফিজ

0 comments

অর্থনীতি বার্তা | স্পোর্টস ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টির পর্দা উঠতে বাকি আর মাত্র সপ্তাহ দুয়েক। এরই মধ্যে সুখবর পেলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে এই টুর্নামেন্টে দল পেয়েছেন এই ‘কাটার মাস্টার’। তাকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস।

তবে মোস্তাফিজের দল পাওয়ার বিষয়টি ছিল কিছুটা নাটকীয়। মাসখানেক আগে ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবে তাকে দলে টেনেছিল দুবাই ক্যাপিটালস। কিন্তু কিছুদিন পরেই সেই চুক্তি বাতিল করে তার জায়গায় পাকিস্তানের হায়দার আলীকে অন্তর্ভুক্ত করে ফ্র্যাঞ্চাইজিটি।

তবে শেষ পর্যন্ত আবারও মোস্তাফিজের ওপরই আস্থা রেখেছে দুবাই। মাসখানেকের ব্যবধানে নতুন করে চুক্তিবদ্ধ করা হয়েছে তাকে। এবার জিএম রিতেশের বদলি হিসেবে এই বাঁহাতি পেসারকে স্কোয়াডে যুক্ত করেছে তারা।

এর আগে আইএল টি-টোয়েন্টির নিলাম থেকে দল নিশ্চিত করেছিলেন বাংলাদেশের আরও দুই তারকা। অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৪০ হাজার মার্কিন ডলার ভিত্তিমূল্যে দলে ভেড়ায় এমআই এমিরেটস।

অন্যদিকে, ৮০ হাজার ডলার ভিত্তিমূল্যে পেসার তাসকিন আহমেদকে কিনে নেয় শারজাহ ওয়ারিয়র্স। মোস্তাফিজ যুক্ত হওয়ায় আমিরাতের এই লিগে এবার একই সঙ্গে দেখা যাবে বাংলাদেশের তিন তারকা ক্রিকেটারকে।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com