বাংলাদেশে জাপানি পণ্যের বাজার সম্প্রসারণে সম্ভাবনা খতিয়ে দেখল জাপানের প্রতিনিধি দল

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

বাংলাদেশে জাপানি পণ্যের বাজারজাতকরণ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতার সম্ভাবনা যাচাই করতে রাজধানীর প্রিমিয়াম সুপারশপ ইউনিমার্ট পরিদর্শন করেছে জাপানের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাপানের কৃষি, বন ও মৎস্যমন্ত্রী সুজুকি নোরিকাজু

পরিদর্শনকালে প্রতিনিধি দল ইউনিমার্টের পণ্যের বৈচিত্র্য ও আন্তর্জাতিক মানের বিপণন ব্যবস্থার প্রশংসা করেন। বাংলাদেশে ‘মেড ইন জাপান’ পণ্যের উপস্থিতি আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন জাপানের কৃষিমন্ত্রী। তিনি জানান, উচ্চমানের কৃষি ও খাদ্যপণ্যসহ জাপানি ভোক্তা পণ্যের জন্য বাংলাদেশের বাজার অত্যন্ত সম্ভাবনাময়।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্যে আমদানি শুল্কসংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে দুই দেশের নীতিনির্ধারণী পর্যায়ে আরও কার্যকর সংলাপের প্রয়োজনীয়তা তুলে ধরেন জাপানি মন্ত্রী।

ইউনিমার্ট পরিদর্শনের সময় প্রতিনিধি দলকে স্বাগত জানান ইউনাইটেড গ্রুপের পরিচালক শারফুদ্দিন আকতার রশিদ, ইউনিমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা গাজী মাহফুজুর রহমান এবং প্রধান পরিচালন কর্মকর্তা শাহিন মাহমুদ

প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন-এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সফরের ফলে বাংলাদেশে জাপানি পণ্যের প্রাপ্যতা বাড়ার পাশাপাশি খুচরা ও আন্তঃসীমান্ত বাণিজ্যে দুই দেশের অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে। বিশেষ করে খাদ্য আমদানি ও খুচরা বাণিজ্য খাতে নতুন সহযোগিতার দ্বার উন্মোচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com