পূবালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত মনজুরুর রহমান

পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে আরও দুই বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন মনজুরুর রহমান।

0 comments

অর্থনীতি বার্তা ডেস্ক

পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে আরও দুই বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন মনজুরুর রহমান।

সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের ১৫২০তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূবালী ব্যাংকের পূর্বসূরি ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংকে ১৯৬৭ সালে সর্বকনিষ্ঠ পরিচালক হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং খাতে যাত্রা শুরু করেন মনজুরুর রহমান। ১৯৮৩ সালে ব্যাংকটি বেসরকারীকরণের পর তিনি প্রথমবারের মতো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালের ২৫ জানুয়ারি থেকে ১৯৮৬ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন।

পরবর্তীতে ২০২০ সালের ৩১ জুলাই থেকে পুনরায় পূবালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। তার নেতৃত্ব, অভিজ্ঞতা এবং সুদূরপ্রসারী পরিকল্পনা ব্যাংকের প্রবৃদ্ধি, সুশাসন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মনজুরুর রহমান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ব্যাংকিং খাতের পাশাপাশি দেশের চা শিল্পেও তিনি সুপরিচিত ব্যক্তিত্ব। বর্তমানে তিনি রেমা টি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের সাবেক স্বতন্ত্র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ আশা প্রকাশ করেছে, তার অভিজ্ঞ নেতৃত্বে ব্যাংকটি আগামী দিনেও স্থিতিশীল প্রবৃদ্ধি, আধুনিক ব্যাংকিং সেবা এবং গ্রাহক আস্থার ক্ষেত্রে আরও শক্তিশালী অবস্থান অর্জন করবে।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com