ঢাকায় প্রথম নারী এসপি শামীমা পারভীন

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

দেশের প্রশাসনিক ইতিহাসে নতুন মাইলফলক স্থাপিত হয়েছে। প্রথমবারের মতো ঢাকা জেলা-য় নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন শামীমা পারভীন

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে শামীমা পারভীনসহ পুলিশের ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন উপ-সচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে ঢাকার এসপি হিসেবে দায়িত্ব নিচ্ছেন শামীমা পারভীন, যিনি এর আগে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন।

নড়াইল জেলার সন্তান শামীমা পারভীন ২৫তম বিসিএসের মাধ্যমে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন এবং আন্তর্জাতিক অঙ্গনেও কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন।

তিনি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব উইমেন পুলিশ (আইএডব্লিউপি)-এর সেন্ট্রাল ও দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ২২টি দেশের নারী পুলিশ সদস্যদের সমন্বয়ের দায়িত্বও সামলেছেন। এছাড়া বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ঢাকা জেলার মতো গুরুত্বপূর্ণ স্থানে প্রথম নারী এসপি হিসেবে শামীমা পারভীনের নিয়োগ নারীর ক্ষমতায়ন ও প্রশাসনে অংশগ্রহণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com