ঢাকায় উদ্বোধন হলো আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকায় উদ্বোধন করা হয়েছে ‘আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম’। বুধবার (২৯ এপ্রিল) এডওয়ার্ড এম. কেনেডি সেন্টার-এ জাদুঘরটির উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

হোয়াইট হাউজের একটি উদ্যোগ হিসেবে যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ এবং প্রেগারইউ-এর সহযোগিতায় গড়ে ওঠা এ জাদুঘরে আমেরিকার স্বাধীনতাকে রূপ দেওয়া ধারণা, ব্যক্তিত্ব ও ঐতিহাসিক ঘটনাবলি তুলে ধরা হয়েছে।

ঢাকার মার্কিন দূতাবাস জানায়, ফ্রিডম ২৫০—যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে এই প্রদর্শনী বিশ্বজুড়ে বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠানে প্রদর্শিত হচ্ছে।

বাংলাদেশে প্রদর্শনীর পরিসর বাড়াতে দূতাবাস বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী ও সিলেটের আমেরিকান কর্নারগুলোতেও এর ছোট সংস্করণ স্থাপনের উদ্যোগ নিয়েছে।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com