ডিজিটাল রূপান্তরের ভবিষ্যৎ নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট

রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত ১২তম ডিজিটাল সামিটে অংশ নেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক নেতা, প্রযুক্তিবিদ ও বিপণন বিশেষজ্ঞরা।

0 comments

অর্থনীতি বার্তা ডেস্ক

দেশের ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং ও প্রযুক্তি খাতের শীর্ষ পেশাজীবীদের অংশগ্রহণে রাজধানীর পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ আয়োজন ‘১২তম ডিজিটাল সামিট’।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর পরিবেশনায় এবং ওয়ালটন রেফ্রিজারেটরের সঞ্চালনায় আয়োজিত এ সামিটে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক নেতা, বিপণন বিশেষজ্ঞ, প্রযুক্তিবিদ, যোগাযোগ পেশাজীবী ও শিল্পসংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।

‘রিথিংকিং ডিজিটাল: স্ট্র্যাটেজি, স্টোরি অ্যান্ড সায়েন্স’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের সামিটে ডিজিটাল বিশ্বের দ্রুত পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তার, ভোক্তা আচরণের রূপান্তর, প্ল্যাটফর্ম ডিসরাপশন এবং প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয় নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়।

সামিটের উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী সম্পাদক সাজিদ মাহবুব বলেন, “ডিজিটাল এখন আর কেবল একটি চ্যানেল নয়; এটি প্রতিষ্ঠানগুলোর আস্থা, প্রাসঙ্গিকতা এবং প্রবৃদ্ধির ভিত্তি। দ্রুত পরিবর্তনশীল বাজারে টিকে থাকতে হলে কৌশলগত চিন্তা, সৃজনশীলতা এবং তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণকে একসঙ্গে কাজে লাগাতে হবে।”

দিনব্যাপী আয়োজনে তিনটি কি-নোট সেশন, তিনটি প্যানেল আলোচনা, তিনটি ইনসাইট সেশন, দুটি কেস স্টাডি উপস্থাপন এবং একটি এক্সপার্ট ডিপ ডাইভ সেশন অনুষ্ঠিত হয়।

কি-নোট সেশনে বক্তব্য দেন কাজী মিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর ফারুক, এক্স–ইন্টিগ্রেটেড মার্কেটিং এজেন্সির চিফ অপারেটিং অফিসার ও ডিরেক্টর দ্রাবির আলম এবং টিকটকের ইমার্জিং মার্কেট পার্টনারশিপ হেড (মেটাপ অঞ্চল) সালেহ ঘানায়েম।

আলোচনায় অ্যালগরিদম-নির্ভর বিশ্বে মানবকেন্দ্রিক প্রবৃদ্ধি, সোশ্যাল-ফার্স্ট মার্কেটিং, ডিজিটাল বিজ্ঞাপনের পরিবর্তন, ক্রিয়েটর ইকোনমির উত্থান, ব্যবসায়িক কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং ভবিষ্যতের ব্র্যান্ড এনগেজমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরা হয়।

প্যানেল ও ইনসাইট সেশনগুলোতে বিশেষজ্ঞরা ভোক্তার যাত্রাপথে এআই-এর ক্রমবর্ধমান প্রভাব, অ্যাটেনশন-ড্রিভেন মার্কেটিং থেকে ইন্টেলিজেন্স-ড্রিভেন এনগেজমেন্টে রূপান্তর এবং তথ্য, প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বিত ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।

২০১৪ সালে যাত্রা শুরু করা ডিজিটাল সামিট বর্তমানে দেশের ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ড কমিউনিকেশন ও ব্যবসায়িক কৌশল নিয়ে জ্ঞান বিনিময়ের অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আয়োজকরা জানান, প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত এ সামিটে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিল অ্যালেফ গ্রুপ, বিবিএফ সিএমও ক্লাব, ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ (আইএএবি) এবং এশিয়া মার্কেটিং ফেডারেশন (এএমএফ)। এছাড়া নলেজ পার্টনার ছিল মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি), হসপিটালিটি পার্টনার লা মেরিডিয়ান, অফিসিয়াল ক্যারিয়ার পার্টনার টার্কিশ এয়ারলাইনস এবং পিআর পার্টনার ছিল ব্যাকপেজ পিআর।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com