ট্রাম্পের ‘হবু পুত্রবধূ’কে নিয়ে রণবীরের নাচ!

0 comments

অর্থনীতি বার্তা | বিনোদন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র কয়েক দিনের সফরে বর্তমানে ভারতে অবস্থান করছেন। সাথে রয়েছেন তার প্রেমিকা বেটিনা আন্ডারসন। আর এ সফরেই ঘটেছে এক চমকপ্রদ মুহূর্ত— ট্রাম্প জুনিয়রের ‘হবু পুত্রবধূ’কে নিয়ে মঞ্চ কাঁপালেন বলিউড তারকা রণবীর সিং

ভারতের উদয়পুরে ধনকুবের ও যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী রামা রাজু মন্তানার কন্যা নেত্রা মন্তানার বিয়ে ঘিরে চলছে কয়েকদিনব্যাপী উৎসব। সেই মেগাবাজেটের ওয়েডিংয়ে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন ট্রাম্প জুনিয়র ও তার প্রেমিকা বেটিনা।

মঞ্চে চমক

সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নাচের মঞ্চে এসে প্রথমে ট্রাম্প জুনিয়র ও বেটিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রণবীর সিং। এরপরই তিনি বেটিনার হাত ধরে নিজের জনপ্রিয় সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহানি’–এর সুপারহিট গান ‘হোয়াট ঝুমকা’-তে নাচ শুরু করেন।

রণবীরের এনার্জি আর ঝলমলে স্টেপ দেখে বেটিনাও থেমে থাকেননি। বলিউডি স্টাইল অনুকরণ করে রণবীরের সঙ্গে দারুণভাবে তাল মিলিয়ে নেচে ফেলেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে প্রেমিকার পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করেন ট্রাম্প জুনিয়র, হাততালি দিয়ে উৎসাহ দেন দু’জনকে।

সোশ্যালমিডিয়ায় ভাইরাল

এই মুহূর্তের ভিডিও ইতোমধ্যে সামাজিকমাধ্যমে ঝড় তুলেছে। নেটিজেনরা প্রশংসা করছেন রণবীরের এনার্জি ও বেটিনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের।
এদিকে কানাঘুষা— খুব শিগগিরই ট্রাম্প জুনিয়র ও বেটিনার বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

উদয়পুরের এই ‘বিগ ফ্যাট ওয়েডিং’ এখন শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com