অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
নিত্যপ্রয়োজনীয় পণ্যের কেনাকাটাকে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করতে যাত্রা শুরু করেছে “ইছামতি মার্ট”। ইছামতি গ্রুপ পরিচালিত প্রতিষ্ঠান ইছামতি ফুড-এর উদ্যোগে নতুন এই সেবাটি চালু করা হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সেবার মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য অর্ডার করতে পারবেন এবং মাত্র ৩০ মিনিটের মধ্যে ডেলিভারি পাবেন। দ্রুততম সময়ে পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্যস্ত নগর জীবনে সময় সাশ্রয় ও সহজ কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে “ইছামতি মার্ট” চালু করা হয়েছে। এখন থেকে গ্রাহকরা বাজারে না গিয়ে মোবাইল বা অনলাইনের মাধ্যমে অর্ডার করেই প্রয়োজনীয় পণ্য দ্রুত হাতে পেয়ে যাবেন।
মো. আরফাত ছিদ্দিকী, চেয়ারম্যান, ইছামতি গ্রুপ বলেন, “আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের জন্য দ্রুত, সহজ এবং নির্ভরযোগ্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা। ইছামতি মার্ট সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
তিনি আরও বলেন, এই উদ্যোগ শুধু গ্রাহকদের সুবিধাই বাড়াবে না, বরং দেশের তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আধুনিক লজিস্টিক নেটওয়ার্ক ও ডিজিটাল অর্ডার সিস্টেমের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে পণ্য ডেলিভারি নিশ্চিত করা হবে। এর ফলে গ্রাহকরা আরও নির্ভরযোগ্য ও ঝামেলামুক্ত সেবা পাবেন।
ধাপে ধাপে সেবার পরিধি বাড়িয়ে “ইছামতি মার্ট”-কে চট্টগ্রাম থেকে দেশের অন্যান্য শহরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, “ইছামতি মার্ট”-এর এই যাত্রা দেশের অনলাইন গ্রোসারি ও দ্রুত ডেলিভারি সেবায় নতুন মাত্রা যোগ করবে।
