খিলগাঁওয়ে ‘মাইক্লো বাংলাদেশ’-এর ১৭তম শোরুম উদ্বোধন

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

জাপানি লাইফস্টাইল অনুপ্রাণিত ফ্যাশন ব্র্যান্ড ‘মাইক্লো বাংলাদেশ’ রাজধানীর খিলগাঁওয়ে তাদের ১৭তম আউটলেট উদ্বোধন করেছে। শুক্রবার (১৪ নভেম্বর) নতুন শোরুমের উদ্বোধন করেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ

মাত্র দুই বছরে ১৭টি শোরুম চালু করে দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড হিসেবে নতুন মাইলফলক অর্জন করেছে মাইক্লো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক এ এইচ এম আরিফুল কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে হাবিব ওয়াহিদ বলেন, মাইক্লো দেশের বাজারে রুচিশীল ও মানসম্মত পোশাক সরবরাহ করছে, যা প্রশংসনীয়।

প্রতিষ্ঠানটির পরিচালক এ এইচ এম আরিফুল কবির বলেন, সাশ্রয়ী মূল্যে মানসম্মত, টেকসই ও পরিবেশবান্ধব পোশাক দিতে মাইক্লো প্রতিশ্রুতিবদ্ধ। খিলগাঁও শোরুম সেই লক্ষ্য পূরণের আরও একটি পদক্ষেপ।

উদ্বোধন উপলক্ষে তিন দিনব্যাপী সব পণ্যে বিশেষ মূল্যছাড় এবং আকর্ষণীয় পুরস্কার দিচ্ছে ব্র্যান্ডটি। শিগগিরই আরও নতুন শোরুম চালুর পরিকল্পনাও রয়েছে।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com