অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক উচ্চশিক্ষা অঙ্গনে বাংলাদেশের জন্য বড় অর্জন হিসেবে ২০২৬ সালে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (IAUP)–এর ‘সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার সাভারের ড্যাফোডিল স্মার্ট সিটিতে। এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক আয়োজনের দায়িত্ব পেয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
এ উপলক্ষে গতকাল রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল টাওয়ারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন—
IAUP সেক্রেটারি জেনারেল এবং জাপানের ওসাকা ইউনিভার্সিটি অব কমার্সের উপাচার্য তাতসুরো তানিওকা
ডিআইইউয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ মাসুম ইকবাল
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, রেক্টর, ভাইস-চ্যান্সেলর এবং উচ্চশিক্ষা নীতিনির্ধারকরা এই সম্মেলনে অংশ নেবেন। উচ্চশিক্ষা, গবেষণা সহযোগিতা, শিক্ষাব্যবস্থার চ্যালেঞ্জ, প্রযুক্তি ও গ্লোবাল একাডেমিক নেটওয়ার্কিং—এ সব বিষয় নিয়েই হবে গভীর আলোচনা।
আয়োজকদের মতে, IAUP-এর এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ায় দেশের উচ্চশিক্ষা খাতের আন্তর্জাতিক স্বীকৃতি আরও বৃদ্ধি পাবে। ড্যাফোডিল স্মার্ট সিটি ও ডিআইইউ ক্যাম্পাসকে বৈশ্বিকভাবে তুলে ধরার একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে এই আয়োজনকে।
ছবি : বিজ্ঞপ্তি থেকে
