ঢাকা-থিম্পু দুই সমঝোতা স্মারক সই

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

বাংলাদেশ ও ভুটান স্বাস্থ্য ক্ষেত্র এবং ইন্টারনেট সংযোগ বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। শনিবার (২২ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এই স্মারকগুলো সই হয়।

দিনের শুরুতে দুই নেতা একান্ত বৈঠকে বসেন। পরে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক শেষে এমওইউ সই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রথম সমঝোতা স্মারকটি স্বাস্থ্যকর্মী নিয়োগ সহযোগিতা সংক্রান্ত। এ বিষয়ে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ এবং ভুটানের রাজকীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় অংশ নেয়।

দ্বিতীয় সমঝোতা স্মারকটি আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ ও টেলিযোগাযোগ সেবা বাণিজ্য প্রসারে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করবে। এতে ভুটানের রাজকীয় সরকার এবং বাংলাদেশ সরকার সই করে।

এর আগে শনিবার সকালে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান। সেখানে ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠকও অনুষ্ঠিত হয়।

এসময় ভুটানের প্রধানমন্ত্রী শুক্রবারের ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ক্ষয়ক্ষতির খোঁজ-খবর নেন। পরে তোবগেকে ১৯ বার তোপধ্বনি ও গার্ড অব অনার প্রদান করা হয়।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com