রাজধানীতে আলু-পেঁয়াজসহ সবজির দাম বেড়েছে

“সরবরাহ পর্যাপ্ত, তবুও সবজির বাজারে ক্রেতাদের খরচ বেড়েছে।”

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

রাজধানীর সবজির বাজারে সরবরাহ থাকা সত্ত্বেও দাম চড়া। গত সপ্তাহের মতো চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। বিশেষ করে আলু ও পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা করে বেড়েছে, তবে মাছ ও মুরগির দাম গত সপ্তাহের মতোই রয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর আগারগাঁও ও শেওড়াপাড়া বাজারে ঘুরে দেখা গেছে, সব ধরনের সবজির দাম বেড়েছে। সরবরাহ পর্যাপ্ত থাকলেও শিম কেজিতে ২০ টাকা বেড়ে ১২০ থেকে ১৪০ টাকা, টমেটো কেজিতে ২০ টাকা বেড়ে ১৬০ টাকা, দেশি গাজর ৮০ টাকা এবং ইন্ডিয়ান ১৪০ টাকা, মুলা কেজিতে ১০ টাকা বেড়ে ৪০ থেকে ৫০ টাকা, ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা, বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা এবং লাউ ৬০ থেকে ৮০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে।

গ্রীষ্মকালীন সবজির দামে শিং ৬০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, কচুর লতি ৭০ থেকে ৮০ টাকা, পটল ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা এবং ধুন্দল ৬০ টাকা। কাঁচামরিচ কেজিতে ৪০ টাকা বেড়ে প্রকারভেদে ১৬০ থেকে ২০০ টাকা, পেঁপে ২০ থেকে ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, দেশি শসা ৮০ থেকে ১০০ টাকা এবং হাইব্রিড শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

লেবুর হালি ১০ থেকে ৩০ টাকা, ধনে পাতা ৩০০ টাকা কেজি, কাঁচা কলা হালি ৪০ টাকা, চাল কুমড়া ৫০ টাকা, ক্যাপসিকাম ৪০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। শাকের দামে— লাল শাক ১৫ টাকা আঁটি, লাউ শাক ৪০ টাকা, কলমি শাক দুই আঁটি ২০ টাকা, পুঁই শাক ৪০ টাকা, ডাঁটা শাক দুই আঁটি ৪০ টাকা।

আলু কেজিতে ১০ টাকা বেড়ে ৩০ টাকা, দেশি পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়ে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মুরগির বাজারে— সোনালি কক মুরগি কেজিতে ১০ টাকা কমে ২৮০ টাকা, সোনালি হাইব্রিড মুরগি ২৫০ টাকা, লাল লেয়ার ৩০০ টাকা, সাদা লেয়ার ২৯০ টাকা, ব্রয়লার ১৬০-১৭০ টাকা, দেশি মুরগি ৫৭০-৫৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে— ৩০০ গ্রাম ওজনের তিনটি ইলিশের এক কেজি ১০০০ টাকা, ৫০০ গ্রামের ১৬০০ টাকা, ৭০০ গ্রামের ১৮০০-২০০০ টাকা, এক কেজি ওজনের ২৪০০ টাকা। চাষের শিং ৩৫০-৫৫০ টাকা, দেশি শিং ১০০০-১২০০ টাকা, রুই ৪০০-৫৫০ টাকা, দেশি মাগুর ৮০০-১০০০ টাকা, মৃগেল ৩৫০-৪০০ টাকা, পাঙ্গাস ২০০-২৩০ টাকা, চিংড়ি ৮০০-১৪০০ টাকা, বোয়াল ৬০০-৮০০ টাকা, বড় কাতল ৪০০-৫৫০ টাকা, পোয়া মাছ ৩৫০-৪০০ টাকা, পাবদা ৪০০-৪৫০ টাকা, তেলাপিয়া ও কৈ ২২০-২৩০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১৩০০ টাকা, টেংরা ৬০০-৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা এবং পাঁচ মিশালি ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

গরুর মাংস— কেজি প্রতি ৭৫০-৭৮০ টাকা, কলিজা ৭৮০ টাকা, মাথার মাংস ৪৫০ টাকা, বট ৩৫০-৪০০ টাকা, খাসি মাংস ১২০০ টাকা।

মসলা ও ডালের বাজারে— দেশি আদা ১৪০-১৬০ টাকা, চায়না আদা ২০০ টাকা, দেশি রসুন ১০০ টাকা, ইন্ডিয়ান রসুন ১৮০ টাকা, দেশি মসুর ডাল ১৬০ টাকা, মুগ ডাল ১৮০ টাকা, ছোলা ১১০ টাকা, খেসারি ১৪০ টাকা।

ডিমের বাজার— লাল ডিম এক ডজন ১৩০ টাকা, হাঁসের ডিম ২১০ টাকা, দেশি মুরগির ডিম হালি ১১০ টাকা, সোনালি কক মুরগির ডিম হালি ৭০ টাকা।

চালের বাজারে— মিনিকেট চাল ৮৫-৯২ টাকা, নাজিরশাইল ৮৪-৯০ টাকা, স্বর্ণা ৫৫ টাকা, ২৮ ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com