দেশে পৌঁছল যুক্তরাষ্ট্রের ৬০ হাজার টন গমবাহী জাহাজ

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত জিটুজি (সরকার টু সরকার) সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র থেকে আসা ৬০ হাজার ৮৭৫ টন গমবাহী তৃতীয় চালানের জাহাজ মোংলা বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। শনিবার খাদ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ টন এবং দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ টনসহ মোট তিন চালানে ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ টন গম দেশে পৌঁছেছে। চুক্তি অনুযায়ী মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে।

মন্ত্রণালয় জানায়, ইতোমধ্যে জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে এবং পরীক্ষা শেষে দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com