ইবিএল থেকে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এমডি হলেন রিয়াদ মাহমুদ

২৬ বছরেরও বেশি ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে তিনি ব্যাংকটির নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা করলেন।

0 comments

অর্থনীতি বার্তা ডেস্ক

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়াদ মাহমুদ চৌধুরী।

ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড অব করপোরেট ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রিয়াদ মাহমুদ চৌধুরী ২০০০ সালে আইএফআইসি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি এবি ব্যাংকে দায়িত্ব পালন করেন এবং ২০০৪ সালে ইস্টার্ন ব্যাংকে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি করপোরেট ব্যাংকিং, ঋণ ব্যবস্থাপনা, ইসলামী ব্যাংকিং কাঠামো উন্নয়ন এবং ডিজিটাল ট্রেড সলিউশন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ব্যাংকিং খাতে তার ২৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। কৌশলগত নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তাধারা এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থাপনায় দক্ষতার জন্য তিনি পরিচিত।

শিক্ষাজীবনে রিয়াদ মাহমুদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে বিকম ও এমকম ডিগ্রি অর্জন করেন। পরে একই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ফাইন্যান্সে এমবিএ সম্পন্ন করেন। এছাড়া তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মুডিস ও ওমেগা করপোরেশন থেকে কমার্শিয়াল ক্রেডিট অ্যানালাইসিস বিষয়ে সনদ অর্জন করেছেন।

কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি ইবিএল-সিইও ও চেয়ারম্যান অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা লাভ করেছেন। ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, তার নেতৃত্বে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক আধুনিক ও টেকসই ব্যাংকিং সেবার মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছাবে।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com