বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন: রাষ্ট্রদূত মাইকেল মিলার

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এ আগ্রহের কথা জানিয়েছেন।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দৈনিক কালের কণ্ঠ কার্যালয় পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ-এর বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পাদক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে কালের কণ্ঠের প্রকাশনা ও সাংবাদিকতার মানের প্রশংসা করেন রাষ্ট্রদূত।

মাইকেল মিলার বলেন, বাংলাদেশের বিভিন্ন খাতে ইইউ সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। একই সঙ্গে দুই পক্ষের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আগ্রহের কথাও জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কবি হাসান হাফিজ, আবু তাহের, তৌহিদুল ইসলাম মিন্টু, হায়দার আলী, এ. কে. এম. মনজুরুল ইসলাম, মাহবুবুল হক, ফারুক মেহেদী, মেহেদী হাসান এবং রাজীবুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে রাষ্ট্রদূত মাইকেল মিলার কালের কণ্ঠের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com