ময়ূরপঙ্খী ইন্ট্রাপ্রেনার ও ইয়ুথ কার্নিভাল–২০২৬ অনুষ্ঠিত, প্রদান করা হলো “মেডেল অব অ্যাচিভমেন্ট”

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে “ময়ূরপঙ্খী ইন্ট্রাপ্রেনার ও ইয়ুথ কার্নিভাল–২০২৬” এবং “ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট প্রদান” অনুষ্ঠান। গত ১১ এপ্রিল বিকেলে রাজধানীর মটস অডিটোরিয়ামে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের আয়োজন করে ময়ূরপঙ্খী ফাউন্ডেশনময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল এবং ব্যবস্থাপনায় ছিল আর. এস ইভেন্ট মিডিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রেজবুদ্দৌলা চৌধুরী, রিফাত মাহবুব সাকিব, জেমস গোমেজ, শাহরিয়ার কবির শোভন, আজিজুল হাকিম, জিনাত হাকিম, ফেরদৌস খান আলমগীর, মঞ্জুর হোসাইন ঈশা, রুবেনা রুবি, এস এম মাহবুব আলম শুভরাজ এবং ক্যামেলিয়া নিশান

অনুষ্ঠান সম্পর্কে রুহিত সুমন বলেন, দেশের বিভিন্ন অঙ্গনের গুণী ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তাদের অবদানের স্বীকৃতি দিতে “মেডেল অব অ্যাচিভমেন্ট” প্রদান করা হয়।

এতে সম্মাননা পান আব্দুর রাজ্জাক, সালমা খাতুন, শাহাদাৎ হোসেন নিশাদ, মোহাম্মদ আবুল বাশার, জ. ই বুলবুল, ভাবনা আহমেদ, হৃদয় খান, ডিজে নাইরা, অলিল আহমেদ, মিষ্টি জান্নাত, শিরিন শিলাসহ বিভিন্ন অঙ্গনের আরও অনেকে।

অনুষ্ঠানে নাচ, গান ও কেক কাটার আয়োজন ছিল আকর্ষণীয়। একইসঙ্গে আন্তর্জাতিক আয়োজন “আইপা অ্যাওয়ার্ড”-এর দ্বিতীয় আসর আয়োজনের ঘোষণাও দেয়া হয়।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com