শবে কদরের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যক্রম

0 comments

অনলাইন ডেস্ক | অর্থনীতি বার্তা

পবিত্র শবে কদর-এর সরকারি ছুটির দিনেও সচিবালয়ে দাপ্তরিক কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে তিনি সচিবালয়ে যান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানা গেছে, ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ দুপুরে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। দুপুর ২টায় সচিবালয়ের ১ নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে এবং এতে সভাপতিত্ব করবেন তিনি।

মন্ত্রিসভার বৈঠকের আগে Bangladesh University of Engineering and Technology (বুয়েট)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এ সময় দেশীয় প্রযুক্তিতে আধুনিক ভ্যাকুয়াম তৈরি করে আবর্জনা পরিষ্কারের বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এরপর ‘কৃষক কার্ড’ কার্যক্রমের অগ্রগতি নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আরেকটি বৈঠক করবেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিসভার বৈঠকে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন ঈদুল ফিতর উদযাপন সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

উল্লেখ্য, আজ পবিত্র শবে কদরের সরকারি ছুটি। এছাড়া আগামীকাল বুধবার (১৮ মার্চ) নির্বাহী আদেশে আরও একটি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে মঙ্গলবার থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে।

তবে ছুটির এই সময়েও রাষ্ট্রীয় কার্যক্রম সচল রাখতে দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com