মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের ভোগান্তি, এসি বাস সংকট চরমে

0 comments

অনলাইন ডেস্ক | অর্থনীতি বার্তা

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল-এ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে ঢাকা-ময়মনসিংহ রুটে এসি বাসের স্বল্পতার কারণে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টিকিট পাচ্ছেন না যাত্রীরা।

মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ রুটে United AC Transport-এর কাউন্টারের সামনে অনেক যাত্রীকে ৪ ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে, তবুও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট।

অন্যদিকে একই টার্মিনালে নন-এসি বাসের কাউন্টারগুলোতে তুলনামূলকভাবে চাপ কম। সেখানে সহজেই টিকিট পাওয়া যাচ্ছে। ফলে এসি বাসের সীমিত সংখ্যা ও অতিরিক্ত চাহিদার কারণে এই সংকট তৈরি হয়েছে।

যাত্রীরা অভিযোগ করছেন, দীর্ঘ সময় অপেক্ষা ও অনিশ্চয়তার কারণে তাদের ভোগান্তি বাড়ছে। তবে এ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।

এ বিষয়ে ঢাকা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন-এর ভারপ্রাপ্ত সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ মৃধা জানান, গত রাত থেকে সকাল ৮টা পর্যন্ত যাত্রীর চাপ বেশি ছিল, পরে কিছুটা কমেছে। বর্তমানে জামালপুর ও শেরপুর রুটে গাড়ি থাকলেও যাত্রী কম। তবে ময়মনসিংহ রুটে এসি বাসের সংখ্যা কম থাকায় ভোগান্তি হচ্ছে।

ময়মনসিংহগামী যাত্রী মোহাম্মদ তানজিম জানান, তিনি সকাল ৭টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু এখনো টিকিট পাননি। কাউন্টার থেকে জানানো হয়েছে, সকালে বেশিরভাগ গাড়ি যাত্রী নিয়ে চলে যাওয়ায় সাময়িকভাবে এই সংকট তৈরি হয়েছে। গাড়িগুলো ফিরে এলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে, আসন্ন ভ্রমণ মৌসুমকে সামনে রেখে যাত্রীদের চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে দ্রুত পর্যাপ্ত বাস সরবরাহ ও ব্যবস্থাপনা জোরদারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com