সাপ্তাহিক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0 comments

অনলাইন ডেস্ক | অর্থনীতি বার্তা

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর টানা তৃতীয় শনিবারও দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করেছেন তারেক রহমান

শনিবার (৭ মার্চ) সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়-এ অফিস করেন তিনি।

এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দাপ্তরিক কাজে উপস্থিত ছিলেন জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাহদী আমিন

এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছান। পরে পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের বিষয় নিয়ে তার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট-এর মহাপরিচালক ড. নার্গীস আক্তার

এরপর দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কমানো এবং কার্যকর জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

এদিকে দেশের ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-তে ইফতারের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী। কার্যালয়ের দাপ্তরিক কাজ শেষে তিনি সেখানে যোগ দেবেন বলে জানা গেছে।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com