আন্তর্জাতিক নারী দিবস পালনে তফসিলি ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

0 comments

অনলাইন ডেস্ক | অর্থনীতি বার্তা

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস যথাযথ গুরুত্ব ও মর্যাদার সঙ্গে পালনের জন্য দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে। সার্কুলারে বলা হয়, জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকিং খাতেও দিবসটি যথাযথভাবে পালন করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে সারা দেশে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকগুলোকে তাদের বিভিন্ন কর্মসূচি, প্রচার কার্যক্রম ও আয়োজনের মাধ্যমে এই প্রতিপাদ্যটি সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে।

এছাড়া জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দিবসটি উদযাপনে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের জন্যও তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com