চট্টগ্রামে শুরু হচ্ছে বিভাগীয় নারী টি–টোয়েন্টি ক্রিকেট লিগ ২০২৬

0 comments

ক্রীড়া ডেস্ক | অর্থনীতি বার্তা
চট্টগ্রাম বিভাগের উদীয়মান নারী ক্রিকেটারদের নিয়ে প্রথমবারের মতো শুরু হচ্ছে চট্টগ্রাম বিভাগীয় নারী টি–টোয়েন্টি ক্রিকেট লিগ–২০২৬। আগামীকাল (শনিবার) থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে ১২ মার্চ পর্যন্ত। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের হাটহাজারীর কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে

এই লিগের আয়োজন করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড–এর পরিচালক ও কন্টিনেন্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহসান ইকবাল চৌধুরী–এর উদ্যোগে। তৃণমূল ও বিভাগীয় পর্যায়ে নারী ক্রিকেটের বিকাশে সহায়তা করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার নারী ক্রিকেটাররা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। ড্রাফটের মাধ্যমে তাদের চারটি দলে ভাগ করা হয়েছে। দলগুলো হলো—
পাইরেটস অব চিটাগং, রাইজিং স্টার জুনিয়র, সিএসসিএল ক্লাব এবং টিম আইএসসিএল।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ মার্চ

এই আসরের জন্য ক্রিকেটারদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরি ‘এ’–এর ১২ জন খেলোয়াড় প্রতি ম্যাচে পাবেন ৭ হাজার টাকা, ক্যাটাগরি ‘বি’–এর ১৫ জন খেলোয়াড় পাবেন ৫ হাজার টাকা, আর ক্যাটাগরি ‘সি’–এর ২৯ জন খেলোয়াড় পাবেন ৪ হাজার টাকা করে।

টুর্নামেন্টের সব ধরনের ব্যয় বহন করবে আয়োজক প্রতিষ্ঠান কন্টিনেন্টাল গ্রুপ। অংশগ্রহণকারী দলগুলোর জন্য দুটি আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি হোটেল থেকে মাঠ পর্যন্ত খেলোয়াড়দের যাতায়াতের জন্য শীতাতপনিয়ন্ত্রিত বাসের ব্যবস্থাও রাখা হয়েছে।

আগামী ৪ এপ্রিল নারী বিপিএল শুরু হওয়ার কথা রয়েছে। আয়োজকদের আশা, এই বিভাগীয় লিগ থেকে প্রতিভাবান নারী ক্রিকেটাররা নিজেদের মেধা তুলে ধরার সুযোগ পাবেন।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com