না বলা অনেক কথা শোনাতে আসছেন হামিন আহমেদ

0 comments

বিনোদন ডেস্ক | অর্থনীতি বার্তা
জনপ্রিয় ব্যান্ড তারকা ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)’র সভাপতি হামিন আহমেদ–এর জন্মদিন রোববার (৮ মার্চ)। এ উপলক্ষে এ সময়ের জনপ্রিয় পডকাস্ট “বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে”–তে বিশেষ অতিথি হিসেবে হাজির হচ্ছেন তিনি।

মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম–এ শনিবার (৭ মার্চ) রাত ৯টায় প্রচার হবে এক্সক্লুসিভ এই পডকাস্ট। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান এবং প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল

পডকাস্টে হামিন আহমেদ জানিয়েছেন, তাঁর জীবনে জমে থাকা অনেক না বলা কথা রয়েছে। বিশেষ করে ছোট ভাই শাফিন আহমেদ–এর মৃত্যু এবং তার আগে ঘটে যাওয়া কিছু বৈরী ঘটনার বিষয়ে তিনি প্রথমবারের মতো খোলাখুলি কথা বলেছেন।

এছাড়া তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া–কে স্মরণ করে নিজের কিছু অজানা স্মৃতিও তুলে ধরেছেন তিনি। হামিন আহমেদের মা, কিংবদন্তি নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগম ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। সে সময় খালেদা জিয়া তাঁর ইন্দিরা রোডের কালিন্দী অ্যাপার্টমেন্টে গিয়ে শ্রদ্ধা জানান।

পডকাস্টে তিনি আরও বলেছেন প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু–এর সঙ্গে জমে থাকা কিছু স্মৃতির কথা। পাশাপাশি ওয়ারফেইজ ব্যান্ডের একুশে পদক অর্জন এবং নিজের ব্যান্ড মাইলস–এর রাষ্ট্রীয় সম্মাননা নিয়েও অকপটে অনুভূতি প্রকাশ করেছেন তিনি।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com