আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা বোর্ডের নির্বাহী কমিটির ২১০তম সভা অনুষ্ঠিত

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা বোর্ডের নির্বাহী কমিটির ২১০তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম, আর্থিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন ব্যাংকের চলমান কার্যক্রম ও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে সভাকে অবহিত করেন।

সভায় নির্বাহী কমিটির সদস্য পরিচালক মো. রুহুল আমিন ভুইয়া, মো. আতোয়ার হোসেন, মো. রফিকুল ইসলাম এবং মো. রাশেদুজ্জামান উপস্থিত ছিলেন। তারা ব্যাংকের সেবার মানোন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং আনসার-ভিডিপি সদস্যদের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা আরও জোরদার করার বিষয়ে মতামত প্রদান করেন।

সভায় ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভাগীয় কার্যালয় কার্যকর করা, সেবা সম্প্রসারণ এবং গ্রাহকবান্ধব ব্যাংকিং কার্যক্রম জোরদার করার বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া ব্যাংকের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে চেয়ারম্যান গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com