রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি নেতারা

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফরকে কেন্দ্র করে পারস্পরিক সৌজন্যবোধের অংশ হিসেবে বিএনপি নেতারা আজ রাতে (২৩ নভেম্বর) সাক্ষাৎ করবেন।

সাক্ষাৎকালে বিএনপির প্রতিনিধি দল ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে-র সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে পারে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, রোববার রাত ৮টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নেতৃত্বে দলটির প্রতিনিধি দলে থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ

দলীয় সূত্র বলছে, ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফরকে কেন্দ্র করে পারস্পরিক সৌজন্যবোধের অংশ হিসেবে এই সাক্ষাৎকালে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ তৈরি হবে।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com