নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচির ব্যানার ছিঁড়ে ফেলায় যুবক আটক

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে বাউল শিল্পীদের ওপর হামলার বিচার দাবিতে আয়োজিত কর্মসূচির ব্যানার ছিঁড়ে ফেলায় এক যুবককে গণধোলাইয়ের হাত থেকে রক্ষা করে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম সানি ইসলাম (২২)। তিনি সাইদুল ইসলামের ছেলে এবং নারায়ণগঞ্জ সদরের উত্তর চাষাঢ়ায় বাকীরুদ্দিন মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলে। শহীদ মিনার চত্বরে ভাসমান হকারদের সরে যেতে বলা হয় এবং সমাবেশস্থলে বাড়ানো হয় নিরাপত্তা।

বিকেল সোয়া চারটার দিকে বাউল শিল্পী ও ওলি-আউলিয়ার অনুসারী–আশেকানদের আয়োজনে সমাবেশ শুরু হয়। এতে বিভিন্ন বক্তারা সাম্প্রতিক সময়ে মাজারে হামলা, বাউলদের ওপর আক্রমণ এবং ধর্মীয় সহনশীলতা বিনষ্টের ঘটনায় তীব্র নিন্দা জানান।

সমাবেশে বক্তব্য দেন—

  • নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি,

  • গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল সুজন,

  • সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ,

  • সাধারণ সম্পাদক দিনা তাজরিন,

  • সুজনের জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল,

  • বাউল শিল্পী ইউনূস ভাণ্ডারী, চান মিয়াফকির শাহ জালাল

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমদ বলেন—
“যেকোনো উত্তেজনা এড়াতে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। র‍্যাব–১১–এর সদস্যরাও সমাবেশস্থলে নিরাপত্তা নিশ্চিত করছে।”

ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com