দাড়ি-টুপি নিয়েও একসময় সন্দেহ করা হতো: তথ্যমন্ত্রী

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

জহির উদ্দিন স্বপন বলেছেন, একসময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো। পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ধর্মীয় বিরোধ তৈরির চেষ্টা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১৩ মে) রাজধানীর উত্তরা এলাকায় আয়োজিত মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’-এর চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, “আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে দেশে এখন শান্তিপূর্ণ রাজনৈতিক ও সামাজিক পরিবেশ বজায় রয়েছে।”

অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, “৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা আমরা বহন করছি। বিগত সরকারের ভঙ্গুর অর্থনীতির ভার বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।”

তিনি আরও বলেন, বর্তমান সরকারকে ভাঙা অর্থনীতি থেকে দেশকে পুনরুদ্ধার করতে অন্তত দুই বছর সময় প্রয়োজন হবে। এ সময় রাজনৈতিক বিভাজন এড়িয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তার ভাষায়, “আমরা একত্রিত না থাকলে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব হবে না।”

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com