চীনের বৃহৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ‘থিম কান্ট্রি’ বাংলাদেশ, অংশ নিচ্ছে ১০১ প্রতিষ্ঠান

চীনের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় থিম কান্ট্রি বাংলাদেশ, অংশ নিচ্ছে ১০১ প্রতিষ্ঠান

0 comments

অর্থনীতি বার্তা ডেস্ক

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘দ্য ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপো অ্যান্ড দ্য ৩০তম চায়না কুনমিং ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার-২০২৬’ বুধবার (১০ জুন) শুরু হচ্ছে। ছয় দিনব্যাপী এ মেলা চলবে আগামী ১৬ জুন পর্যন্ত।

এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে বাংলাদেশ ‘থিম কান্ট্রি’ হিসেবে অংশ নিচ্ছে। মঙ্গলবার (৯ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের দিয়ানচি ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিতব্য এ মেলায় বিশ্বের ৬৮টি দেশের দুই হাজার ৩০০ প্রদর্শক অংশ নেবেন।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর ব্যবস্থাপনায় এবং বাংলাদেশের কনস্যুলেট জেনারেল, কুনমিংয়ের সহযোগিতায় এবার রেকর্ডসংখ্যক ১০১টি বাংলাদেশি প্রতিষ্ঠানের ১৭৫ জন প্রতিনিধি মেলায় অংশ নিচ্ছেন।

মেলার উদ্বোধনী দিনে থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। দ্বিতীয় দিন ‘বাংলাদেশ ডে’ পালন করা হবে।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া ইউনান প্রদেশের গভর্নর এবং বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরাও অংশ নেবেন।

‘বাংলাদেশ ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।

বাংলাদেশ প্যাভিলিয়নে টেক্সটাইল, তৈরি পোশাক, ওষুধ, সিরামিক, হস্তশিল্প, পাটজাত পণ্য এবং চামড়াজাত সামগ্রীসহ বিভিন্ন খাতের পণ্য প্রদর্শন করা হবে।

মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ক্রেতা, বিপণনকারী, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও ব্যবসায়িক আলোচনা করার সুযোগ পাবে।

বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি চীনের বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com