কোরআন-সুন্নাহর বিপরীতে বাংলাদেশে কোনও কাজ হবে না: সালাহউদ্দিন আহমদ

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

দেশে কোরআন ও সুন্নাহর বিপরীতে কোনও কাজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

রবিবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন,
“বাংলাদেশে গণতান্ত্রিক নবযাত্রা শুরু হয়েছে। এই যাত্রাকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সব ধরনের ফেৎনা থেকে দূরে থাকতে হবে।”

তিনি আরও বলেন,
“মসজিদে যেন দুনিয়ার রাজনৈতিক চর্চার জায়গা না হয়, সে বিষয়ে খতিব ও ইমামদের সতর্ক থাকতে হবে। সমাজসচেতন প্রভাবশালী হিসেবে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিএনপির এই শীর্ষ নেতা ফ্যাসিবাদী রাজনীতি ফের যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে ইমাম-খতিবদের সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন,
“কোরআন-সুন্নাহর আলোকে সমাজ চললে দেশ কল্যাণের পথে এগোবে। তাই ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না।”

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com