সোনালী ব্যাংকে করপোরেট সুশাসন নিশ্চিতে ও মানি লন্ডারিং প্রতিরোধে সভা

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

করপোরেট সুশাসন জোরদার এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে মতবিনিময় সভা করেছে সোনালী ব্যাংক পিএলসি। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় অংশ নেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শওকত আলী খান সভার সভাপতিত্ব করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পর্ষদ সদস্যরা। আলোচনায় মুখ্য প্রবন্ধ উপস্থাপন করেন বিএফআইইউর পরিচালক মো. মোস্তাকুর রহমান এবং যুগ্ম পরিচালক শাহআলম কাজী

সভায় করপোরেট সুশাসনের মান উন্নয়ন, আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন রোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্যাংকের ডিএমডি, জিএমসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com