শুধু মাংস নয়, প্রেসার কুকারে করা যায় আরও দারুণ ৫ কাজ

0 comments

অর্থনীতি বার্তা | অনলাইন ডেস্ক

রান্নাঘরের অন্যতম প্রয়োজনীয় একটি উপকরণ হলো প্রেসার কুকার। সাধারণত মাংস বা ডাল দ্রুত সেদ্ধ করতেই এটি বেশি ব্যবহার করা হয়। তবে অনেকেই জানেন না, এই একটি যন্ত্র দিয়েই সহজে তৈরি করা যায় ভাত, কেক, পাস্তা এমনকি একসঙ্গে ডিম ও আলুও সেদ্ধ করা সম্ভব। জেনে নিন প্রেসার কুকারের কিছু দারুণ ব্যবহার ও সহজ টিপস।

একসঙ্গে ডিম ও আলু সেদ্ধ

সময় বাঁচাতে ডিম ও আলু একসঙ্গেই সেদ্ধ করতে পারেন প্রেসার কুকারে। এজন্য আলুর খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিন। এরপর ডিম ও আলু কুকারে দিয়ে এমন পরিমাণ পানি দিন যেন ডিম অর্ধেক ডুবে থাকে। পানিতে লবণ দেবেন না, কারণ এতে ডিম ফেটে যেতে পারে। মাঝারি আঁচে একটি সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। এরপর চুলা বন্ধ করে দিন।

প্রেসার কুকারেই বানান কেক

কেকের মোল্ড না থাকলেও সমস্যা নেই। প্রেসার কুকার দিয়েই তৈরি করা যায় নরম ও সুস্বাদু কেক। প্রথমে একটি পাত্রে বাটার পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিন। তারপর কেকের ব্যাটার ঢেলে সমান করে নিন। প্রেসার কুকারের ঢাকনার রাবার ও ভেন্ট ওয়েট খুলে ঢাকনা লাগিয়ে দিন। এরপর কম আঁচে ২০ থেকে ২৫ মিনিট বেক করুন।

মাত্র ৫ মিনিটে পাস্তা

বিকেলের নাস্তায় দ্রুত পাস্তা বানাতে চাইলে প্রেসার কুকার হতে পারে সহজ সমাধান। কুকারে পাস্তা ও পছন্দের সবজি কুচি দিন। এরপর পরিমাণমতো পানি, সামান্য লবণ ও অল্প তেল মিশিয়ে উচ্চ তাপে একটি সিটি ওঠা পর্যন্ত রান্না করুন। সিটি উঠলে চামচ দিয়ে ভেন্ট ওয়েট একটু তুলে বাড়তি প্রেসার বের করে দিন। তারপর ঢাকনা খুলে পরিবেশন করুন।

ডাল উপচে পড়া রোধের কৌশল

ডাল সেদ্ধ করার সময় অনেক ক্ষেত্রেই প্রেসার কুকার উপচে পড়ে। এই সমস্যা এড়াতে ডাল, পানি, হলুদ, লবণ ও তেল দেওয়ার পর ভেন্ট ওয়েটের নিচে কয়েক ফোঁটা তেল দিয়ে দিন। এরপর মাঝারি আঁচে রান্না করুন। এতে কুকার উপচে পড়বে না।

সহজে ঝরঝরে ভাত রান্না

প্রেসার কুকারে খুব সহজে ভাত রান্না করা যায়। এজন্য ২ কাপ চাল ধুয়ে ৪ কাপ পানি দিয়ে কুকারে ঢেলে দিন। ঢাকনা লাগিয়ে উচ্চ তাপে বসান। দুটি সিটি উঠলে চুলা বন্ধ করে সঙ্গে সঙ্গে ঢাকনা খুলে ফেলুন। দেরি করলে ভাত অতিরিক্ত নরম হয়ে যেতে পারে।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com