তারেক রহমানের সফর নিয়ে ভিডিও পোস্ট আনোয়ার ইব্রাহিমের, ব্যাকগ্রাউন্ডে হাবীব ওয়াহিদের গান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক আরও জোরদারের বার্তা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

0 comments

আন্তর্জাতিক ডেস্ক | অর্থনীতি বার্তা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে মালয়েশিয়া ও বাংলাদেশের শিল্পীদের গান ব্যবহার করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবীব ওয়াহিদের ‘আমার বন্ধু মহা জাদু জানে’ গানটিও স্থান পেয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে ভিডিওটি প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় আনোয়ার ইব্রাহিম বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর দায়িত্ব গ্রহণের পর তার প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর। এই সফর দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে পারস্পরিক আস্থা ও যৌথ অঙ্গীকারের প্রতিফলন।

তিনি আরও বলেন, এই সফর মালয়েশিয়া ও বাংলাদেশের বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং উভয় দেশের জনগণের কল্যাণ ও সমৃদ্ধির জন্য কৌশলগত সহযোগিতা আরও বিস্তৃত করবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মতে, দুই দেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য, শ্রমবাজার, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সফর সেই সম্পর্ককে আরও সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ জুন মালয়েশিয়া সফরে যান। সেখানে দ্বিপাক্ষিক বৈঠক ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর ২২ জুন চীনের উদ্দেশে মালয়েশিয়া ত্যাগ করেন। আগামী ২৬ জুন চীন সফর শেষে তার দেশে ফেরার কথা রয়েছে।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com