জলাবদ্ধতায় আটকে থাকা মানুষের পাশে ইছামতি গ্রুপ

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্য সহায়তা, পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করছে ইছামতি গ্রুপ।

0 comments

অর্থনীতি বার্তা ডেস্ক

টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন চট্টগ্রাম নগরীর হাজারো মানুষ। নগরীর বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানিতে আটকা পড়ায় অনেক পরিবারের ঘরে উনুন জ্বলছে না। এমন পরিস্থিতিতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইছামতি গ্রুপ।

বুধবার ৮ই জুলাই, ২০২৬ চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকা, বোর্ড স্কুল আশ্রয়কেন্দ্র এবং আশপাশের জলাবদ্ধ এলাকায় দুর্গত পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করে প্রতিষ্ঠানটি।

ইছামতি গ্রুপ জানায়, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফাত ছিদ্দিকীর মরহুমা মা রোকসানা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানবিক কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

খাদ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে দুর্গত মানুষের হাতে খাবার তুলে দেন ইছামতি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফাত ছিদ্দিকী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর ছোট ভাই মো. মোকারম, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং স্বেচ্ছাসেবীরা।

মো. আরফাত ছিদ্দিকী বলেন, “জলাবদ্ধতার কারণে অনেক পরিবার রান্না পর্যন্ত করতে পারছে না। মানুষের এই দুর্দশার সময় তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আমার মরহুমা মা রোকসানা বেগমের আত্মার মাগফিরাত কামনায় আমরা এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছি। দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

খাবার বিতরণের পাশাপাশি ইছামতি গ্রুপের স্বেচ্ছাসেবীরা বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করেন। তারা সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে অবস্থান, অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলা এবং দুর্যোগকালীন সতর্কতা মেনে চলার আহ্বান জানান।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রামে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত খাদ্য সহায়তা ও মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের এই সময়ে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ইছামতি গ্রুপের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com