বিনোদন ডেস্ক | অর্থনীতি বার্তা
ঈদে মুক্তির অপেক্ষায় থাকা Rockstar সিনেমায় Shakib Khan-কে এবার দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন চরিত্রে। ইতোমধ্যেই প্রকাশ হয়েছে অ্যানিমেটেড টিজার ও ভিডিও টিজার।
এবার এলো সিনেমাটির প্রথম গান ‘পিরিতি’।
পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা সাতটার দিকে গানটি প্রকাশ করা হয়। প্রকাশের পর থেকেই গানটি ঘিরে দর্শক-ভক্তদের মধ্যে কৌতূহল ও আলোচনা বেড়েছে।
গানটির সবচেয়ে বড় চমক এর চিত্রায়ণ। পুরো গানটি ধারণ করা হয়েছে কারাগারের ভেতরে। প্রকাশের পর ক্যাপশনে লেখা হয়েছে— ‘প্রেম আর বিরহের গভীর অনুভূতিতে মোড়া থাক ভালবাসার গল্পেরা।’ এই আবেগঘন ক্যাপশন ঘিরেও অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নানা ব্যাখ্যা ও আগ্রহ।
গানটিতে শাকিব খানকে দেখা গেছে বিধ্বস্ত ও আবেগাপ্লুত অবস্থায়। তবে তিনি কেন জেলে গেছেন বা গল্পে তার চরিত্রের প্রকৃত পরিস্থিতি কী— সে বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
‘পিরিতি’ গানটির কথা লিখেছেন Hasan Robayet, সুর করেছেন Ahmed Hasan Sunny এবং সংগীত পরিচালনা করেছেন Zahid Nirab। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি পর্দায়ও উপস্থিত রয়েছেন Pantho Kanai।
সিনেমাটির গানগুলোর বেশিরভাগই লিখেছেন ও সুর করেছেন আহমেদ হাসান সানি। পাশাপাশি Rajib Hasan, হাসান রোবায়েত ও অংকনও গান লিখেছেন। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব। চিত্রনাট্য লিখেছেন Nusrat Mati এবং সংলাপ লিখেছেন Ayman Asib ও Samiul Bhuiyan।
গল্পকার Azman Rusho-র কাহিনিতে নির্মিত ‘রকস্টার’ সিনেমায় একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান-পতন এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা তুলে ধরা হবে বলে জানা গেছে। নির্মাতা জানান, নিজের সংগীত-অভিজ্ঞতা এবং বাস্তব রকস্টারদের জীবন থেকেই অনুপ্রাণিত হয়ে এই গল্প তৈরি করা হয়েছে।
