এমটিবির বার্ষিক সাধারণ সভায় ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

0 comments

অর্থনীতি বার্তা ডেস্ক

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসির ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়েছে।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এজিএমে সভাপতিত্ব করেন এমটিবির পর্ষদ পরিচালক মো. আব্দুল মালেক

সভায় পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন খাজা নারগীছ হোসেন, ড্যানিয়েল ডি ল্যাঞ্জ (নরফান্ড কর্তৃক মনোনীত), এবং স্বতন্ত্র পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ তারেক। এছাড়া স্বতন্ত্র পরিচালক শিব নারায়ন কৈরীজেরিন মাহমুদ হোসেনও সভায় অংশ নেন।

এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব রেইস উদ্দীন আহমাদ, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করেন।

সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং পরিচালনা পর্ষদের সুপারিশ অনুযায়ী ২০২৫ অর্থবছরের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করেন।

You may also like

যোগাযোগ

প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com

ওয়েবসাইট
www.arthonitibarta.com

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com