অনলাইন ডেস্ক | অর্থনীতি বার্তা
অসুস্থতা কাটিয়ে প্রায় আট দিন পর সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন Amir Khasru Mahmud Chowdhury। রোববার (৮ মার্চ) সকালে তিনি সচিবালয়ে এসে নিজ দপ্তরের কার্যক্রম পুনরায় শুরু করেন।
গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে নিজ নির্বাচনী এলাকায় সফরকালে ঠান্ডাজনিত অসুস্থতায় আক্রান্ত হন তিনি। পরে ঢাকায় ফিরে চিকিৎসার জন্য ভর্তি হন United Hospital Limited-এ। সেখানে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পান।
রোববার সচিবালয়ে এসে অর্থমন্ত্রী আবার কর্মব্যস্ত হয়ে ওঠেন। অসুস্থতার কারণে গত কয়েকদিনে জমে থাকা দাপ্তরিক কাজ নিষ্পত্তির পাশাপাশি যেসব বৈঠক ও সাক্ষাৎ স্থগিত হয়েছিল, সেগুলোও পুনরায় শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে তিনি আবার নিয়মিতভাবে কাজ শুরু করেছেন।
যোগাযোগ
প্রধান কার্যালয়:
৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪
ই-মেইল
editor.arthonitibarta@gmail.com
news.arthonitibarta@gmail.com
ওয়েবসাইট
www.arthonitibarta.com
Developed BY Netfie.com