সংযুক্ত আরব আমিরাতে ভুয়া ভিডিও ছড়ানোর অভিযোগে ১০ জন গ্রেপ্তার

মধ্যপ্রাচ্যের সংঘাতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির ঘটনায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের জিজ্ঞাসাবাদ শুরু

0 comments

অনলাইন ডেস্ক | অর্থনীতি বার্তা

সংযুক্ত আরব আমিরাতে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে বাংলাদেশিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। গ্রেপ্তারদের মধ্যে ইরান, পাকিস্তান, ভিয়েতনাম, ফিলিপাইন, মিশর, নেপাল, ক্যামেরুন ও ভারতের নাগরিক রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে নিয়মিত নজরদারির মাধ্যমে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তে দেখা গেছে, কিছু অসাধু চক্র বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াতে এবং জাতীয় নিরাপত্তা, শৃঙ্খলা ও স্থিতিশীলতা নষ্ট করতে মিথ্যা ভিডিও ব্যবহার করছিল।

ভুয়া ভিডিও ও এআই কনটেন্ট

তদন্তে প্রকাশ, অভিযুক্তরা এমন ভিডিও প্রকাশ করেছে যেখানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করছে এমন ফুটেজ দেখানো হয়েছে। অন্য কিছু ক্লিপে মাটিতে পড়ে থাকা প্রজেক্টাইল বা উৎসুক জনতার ভিড় দেখানো হয়েছে। এছাড়া কিছু ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে।

কিছু ভিডিওতে সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ স্থাপনায় বিস্ফোরণ, হামলা এবং অগ্নিকাণ্ডের মিথ্যা দৃশ্য ফুটানো হয়েছে। শিশুদের আবেগ ব্যবহার করে ভয়ের পরিবেশ সৃষ্টি এবং বিদেশি ঘটনার ফুটেজকে সংযুক্ত আরব আমিরাতের ঘটনা হিসেবে প্রচার করার চেষ্টা করা হয়েছে। এসবের মূল উদ্দেশ্য ছিল জনমত বিভ্রান্ত করা ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়ানো।

কর্তৃপক্ষের সতর্কবার্তা

ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এমন কন্টেন্ট প্রকাশ জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে। এটি বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি দেশের প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থা ক্ষুণ্ণ করার সুযোগ দেয়।

সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসি বলেন,

“জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব ফেলে এমন কোনো কাজে সাইবার স্পেস বা আধুনিক প্রযুক্তির অপব্যবহার সহ্য করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তাৎক্ষণিকভাবে অপরাধমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, এর শাস্তি হিসেবে কমপক্ষে এক বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন ১ লাখ দিরহাম জরিমানা ধার্য রয়েছে। এছাড়া দেশের প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা প্রকাশ করা বা নিরাপত্তা ফাঁস করার ভিডিও প্রচারের ঘটনা কঠোরভাবে দণ্ডনীয়।

আইনি প্রক্রিয়া

পাবলিক প্রসিকিউশন ইতোমধ্যেই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং আইনি প্রক্রিয়ার সময় তাদের রিমান্ডে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মে নজরদারি অব্যাহত থাকবে এবং আইনের প্রতি অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

You may also like

পরিচালনা পরিষদ :

ব্যবস্থাপনা পরিচালক : মোঃ আরফাত ছিদ্দিকী

বাণিজ্যিক সম্পাদক: রিফাত মাহবুব সাকিব

📧 অফিসিয়াল ইমেইল : editor.arthonitibarta@gmail.com 🏢 অস্থায়ী কার্যালয়:  ৪৩/সি, মায়াকানন, ঢাকা – ১২১৪

Edtior's Picks

Latest Articles

Developed BY  Netfie.com